বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

জাতির শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি: ইবনে শায়খুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, স্বাধীনতার ৫৫ বছরেও জাতির শিক্ষা ব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ইসলাম সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ে জ্ঞানের পরিমাণ শূন্য নয় বরং মাইনাসের কোঠায়। এই শিক্ষায় শিক্ষিত প্রজন্মের ভেতরে দ্বীন, নবী ও কুরআন সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে— যা জাতির জন্য ভয়ংকর সংকেত।

সোমবার (২৭ অক্টোবর) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালার বাজারে শরীয়াতুন হাবিব দারুল উলুম কওমি মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, একটি আদর্শ জাতি গঠনের জন্য ইসলামি মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। দ্বীনি শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ তৈরি সম্ভব নয়।

সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা শফিকুর রহমান কিরন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফয়সাল এবং জামিয়া আরাবিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি জাকির উল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ