বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১১ সংসদীয় কমিটির আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আমি নির্বাচিত হই, তাহলে ভবিষ্যত প্রজন্মকে নৈতিকতার আলোয় আলোকিত করতে স্কুল-কলেজে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগে সর্বোচ্চ চেষ্টা করবো।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর রামপুরা নতুনবাগ মাদরাসায় আলেম-উলামাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ড. এম এ কাইয়ুম বলেন, দীর্ঘ সতেরো বছর পর আওয়ামী জগদ্দল পাথরের নিষ্পেষণ থেকে আল্লাহ তায়ালা আমাদের মুক্তি দিয়েছেন। সেজন্যে এখন আমাদের মূল ব্রত হওয়া উচিত আল্লাহর শুকরিয়া আদায় করে বাকি জীবন জনগণ এবং ইসলামের সেবায় কাজ করা।
বিএনপির এই প্রার্থী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কোনোরকম অপকর্মের সুযোগ নেই।

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে জিরো টলারেন্স অবস্থান নিয়েছেন। বিএনপি নেতা দেশের উন্নয়ন ও কল্যাণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) মহাসচিব ও নতুনবাগ মাদরাসার মুহতামিম মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রামপুরা থানাধীন বিভিন্ন মসজিদের ইমাম-খতিব ও মাদরাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এসময় আরও বক্তব্য দেন শায়খ আব্দুর রহিম ইসলামাবাদী, মুফতি আরিফ বিল্লাহ কাসেমী, মুফতি রশীদ আহমদ ওয়াক্কাস, মুফতি রেজাউল করিম, মুফতি জাকির হোসাইন খান, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা সালেহ আহমদ আজম, মহানগর বিএনপি নেতা আবুল মেসের, শামসুল হক, রামপুরা থানা বিএনপি সভাপতি হেলাল কবির হেলুসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ