সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীবের মনোনয়নপত্র দাখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপি জোট মনোনীত প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সরাইল উপজেলা নির্বাচন কমিশন অফিসে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা এবং দলীয় নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা উপলক্ষে নির্বাচন কমিশন অফিস এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তারা জোট প্রার্থীর বিজয় কামনা করেন এবং আগামীর নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ী হয়ে এই এলাকার উন্নয়নে কাজ করবো।

তিনি সকল স্তরের জনগণ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ