সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

মনোনয়নপত্র জমা দিয়ে রুমিন বললেন- ‘এটা আল্লাহর পরিকল্পনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবীবকে ছেড়ে দিয়েছে বিএনপি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার সাধ্য নেই। মহান আল্লাহর এমনই পরিকল্পনা যে, আমার বাবা (অলি আহাদ) ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। রাব্বুল আলামিনের কী অদ্ভুত ইচ্ছা যে, ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকেও স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা ও তাঁর বাস্তবায়ন মানুষের বোধশক্তির বাইরে।’

নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আপনারা প্রতিটি মানুষের চোখে আশা, ভালোবাসা ও আস্থার প্রতিফলন দেখতে পাচ্ছেন। মানুষ আমার ওপর যে বিশ্বাস রেখেছে, আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি।’

মনোনয়নপত্র জমাদানের সময় রুমিন ফারহানার সঙ্গে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন ইউনিটের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ