মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

কিশোরগঞ্জ-৬ আসনে রিকশার প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীনের মনোনয়নপত্র দাখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় অবস্থিত উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপজেলা নির্বাচন অফিসার সাদ্দাম হুসাইন রুমান খান, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলকালে বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—ভৈরব উপজেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল-আমিন, সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারি জেনারেল মাওলানা মনিরুজ্জামান, কুলিয়ারচর উপজেলা সভাপতি মাওলানা নাসিরুদ্দিন রাহমানী,ভৈরব পৌর সেক্রেটারি মাওলানা নাজিমুদ্দিন, ভৈরব উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ, ভৈরব কেবি স্কুলের শিক্ষক জনাব তারেক, জেড রহমান মহাবিদ্যালয়ের শিক্ষক জনাব সুফল,পৌরসভা ৬ নং ওয়ার্ডের সভাপতি জনাব সাজ্জাদ হোসেন গজারিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মুজিবুর রহমান সেক্রেটারি মাওলানা ইসহাকসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ