মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন, আসতে পারে জোট ছাড়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারের নির্বাচনে ইসলামপন্থীদের ‘একবাক্স’ নীতির আলোচনার শুরু থেকেই এর সঙ্গে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মূলত এই দলটিই জামায়াতে ইসলামীসহ অন্যদের সংগঠিত হওয়ার চেষ্টা করে। তবে শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের কারণে ইসলামী আন্দোলন এই জোট বা মোর্চা থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে দলের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম দলের অবস্থান তুলে ধরবেন। ধারণা করা হচ্ছে, তিনি  জোট ছাড়ার ঘোষণা দিতে পারেন অথবা জামায়াতে ইসলামীকে আলটিমেটাম দিতে পারেন।

সংশ্লিষ্টরা জানান, শুরু থেকে কথা ছিল সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে আসন সমঝোতা হবে। সেভাবেই এগোচ্ছিল সবকিছু। কিন্তু শেষ মুহূর্তে এসে জামায়াতে ইসলামীর বড়ভাই-সুলভ আচরণের কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়। জামায়াত বাকি সাত দলের সঙ্গে কোনো আলোচনা না করে এনসিপিসহ আরও কয়েকটি দলকে জোটে যুক্ত করে। তাদের মধ্যে আসনও বণ্টনের আলোচনা চালায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামী আন্দোলনকে জামায়াত ৩০ থেকে ৩৫টি আসনে ছাড় দিতে চায়। আর দলটির দাবি প্রায় দ্বিগুণ। এটা নিয়েই মূলত টানাপোড়েন চলছে এবং সম্ভাবনাময় এই জোট বা মোর্চা এখন ভাঙনের হুমকির মুখে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ