মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২

অন্য দলে যোগ দেওয়া দুই নেতাকে বহিষ্কার করল জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশ নিতে অন্য দলে যোগ দেওয়ায় কেন্দ্রীয় দুই নেতাকে বহিষ্কার করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। তারা হলেন মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা নুরে আলম হামিদী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা নূরে আলম হামিদীকে দলের সকল সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর জমিয়তের নীতিনির্ধারণী ফোরাম মজলিসে আমেলার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, জমিয়তে উলামায়ে ইসলামের এই দুই নেতা ইতোমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। এর মধ্যে মাওলানা নাসির উদ্দিন মুনির চট্টগ্রামের হাটহাজারী আসন থেকে এবং মাওলানা নুরে আলম হামিদী মৌলভীবাজারের শ্রীমঙ্গল আসন থেকে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামীসহ ১০ দলের যে আসন সমঝোতার আলোচনা চলছে সেখানে এই দুই প্রার্থীও সমর্থন পেতে পারেন বলে আলোচনায় রয়েছে।

মাওলানা নাসির উদ্দিন মুনির হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি হেফাজতে ইসলামেরও কেন্দ্রীয় নেতা। আর মাওলানা  নুরে আলম হামিদী মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার ভাইস প্রিন্সিপাল। তিনি লন্ডন প্রবাসী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ