শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা নূরে আলম হামিদীর আনুষ্ঠানিক গণসংযোগ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পীর সাহেব বরুণার দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করলেন মৌলভীবাজার-৪ আসনের ১০ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা দুইটায় আমিরে আন্জুমানে হেফাজতে ইসলাম, পীর সাহেব বরুণা আল্লামা মুফতী রশীদুর রহমান ফারুক বর্ণভীর দোয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমঝোতার সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী  রিকশা প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এসময় উপস্থিত ছিলেন,মাওলানা শায়খ সাইদুর রহমান বরুনী,মাওলানা হাফিজ হামিদুর রহমান ইয়াকুত বরুনী,মাওলানা হাফিজ ওলীউর রহমান বরুনী। মাওলানা শায়খ বদরুল আলম হামিদী,মাওলানা শেখ হাদী আলম হামিদী,মাওলানা হাফিজ শেখ আহমদ আফজল বরুনী, মাওলানা হাফিজ হাসান হামিদী,মাওলানা নাঈম হামিদী,মাওলানা তালহা হামিদী প্রমুখ।

বৃহস্পতিবার বেলা দুইটায় শ্রীমঙ্গল উপজেলার পৌর এলাকায় গণসংযোগের মাধ্যমে ভোটারদের মধ্যে 'রিকশা' প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন মাওলানা শেখ নূরে আলম হামিদী।

গণসংযোগে ভোটারদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। ভোটাররা বলছেন, ‘শেখ নূরে আলম হামিদী' আমাদের সন্তান, আমরা শুধু তাঁকে ভোটই দেব না, তাঁর জন্য ভোটও সংগ্রহ করব।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ