শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ইসলামী আন্দোলনের ইশতেহারে যা গুরুত্ব পাচ্ছে, ঘোষণা বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার বিকাল তিনটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (৩১ জানুয়ারি) পীর সাহেব চরমোনাইয়ের সভাপতিত্বে দলের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পুরোনো বন্দোবস্ত উৎখাত করে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবির প্রতি সন্মান দেখিয়ে নয়া বন্দোবস্ত হিসেবে শরিয়াহ প্রাধান্য পাবে। ইশতেহারের প্রতিপাদ্য হিসেবে ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ শব্দ বন্ধনীকে গ্রহণ করা হয়েছে। জনপ্রত্যাশা হিসেবে শরীয়ার প্রাধান্য, জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা, তারুণ্যের কর্মসংস্থান, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা ও অধিকার গুরুত্ব পাবে।

আর্থিকখাতে শৃঙ্খলা আনয়ন, বিনিয়োগ আকর্ষণ, জ্বালানী নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা ও সন্মানভিত্তিক বৈদেশিক নীতি ইশতেহারে গুরুত্ব পাবে।

ইশতেহার উপস্থাপন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার গুণীজন উপস্থিত থাকবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ