শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোলার দৌলতখান উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মেদুয়া ইউনিয়নের মুন্সির হাট নামক এলাকায় এ সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্য থেকে মেদুয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. কবির (২৮), ছাত্রদলের সদস্য রাছেল (২২) ও মেদুয়া ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইকবালকে (৩০) দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া জামায়াতের আহত কর্মীদের মধ্যে মোহাম্মদ রুবেল (২৫), মোহাম্মদ নাঈম (২০) ও ফরহাদকে (২৩) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, সকালে মেদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রতিদিনের ন্যায় জামায়াতে ইসলামীর কর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে লাঠির মাথায় পোস্টার লাগিয়ে ভোলা-২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিমের পক্ষে গণসংযোগে নামলে বিএনপির কর্মীদের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১০জন নেতাকর্মী আহত হয়। তাদেরকে দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতখান উপজেলা ওসি সাইফুল ইসলাম সিকদার বলেন, জামায়াত-বিএনপির মধ্যে যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশ ও নৌ বাহিনী গিয়ে ঘটনা নিয়ন্ত্রণ করেছে। এখন এলাকা শান্ত আছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ