মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

সেনাবাহিনী নিয়ে জামায়াত প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যে নিন্দা পীর সাহেব চরমোনাইয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আমি জামায়াতের লোকদেরকে বলবো, আপনারা ক্ষমতায় যেতে পারেননি, ক্ষমতায় যাওয়ার রঙ্গিন স্বপ্ন দেখছেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদের যে আচরণগুলো, তা অত্যন্ত প্রশ্নবিদ্ধ ও দুঃখজনক। আমি এর ধিক্কার জানাই।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কদমতলী পাটেরবাগ পানির পাম্প সংলগ্ন ঢাকা-০৪ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খুলনায় হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াতের হামলার প্রতিবাদ জানাতে গিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ভোলা-০৪ আসনের প্রার্থীর বড় মেয়ের ওপর যে আচরণ ও হামলা করা হলো, এটা কোনো মানুষের কাজ হতে পারেনা। যারা ইসলাম নাম দিয়ে এসব কাজ করে, তারা ইসলামি দল হতে পারেনা।

তিনি বলেন, আপনারা দেখেছেন খুলনা-০১ আসনে আমাদের নারী কর্মীরা নারী ভোটারদের কাছে গণসংযোগকালে জামায়াতের লোকেরা আমাদের মা-বোন-কন্যাদের ওপর যে নগ্ন হামলা করেছে। বোরখা ছিড়ে ফেলেছে। এটা কেমন আচরণ? আমরা এমন নিন্দনীয় কাজের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি প্রশাসন, সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি হামলাকারী জামায়াত কর্মীদের আইনের আওতায় আনার জন্য। ব্যবস্থা নেয়া না হলে কঠোর পরিস্থিতি তৈরির হুশিয়ারি দেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, আপনারা দেখেছেন আমাদের গর্ব সেনাবাহিনী। ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী সেনাবাহিনী নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

পীর সাহেব চরমোনাই বলেন, এবারের জাতীয় নির্বাচনে বিভিন্ন মেরুকরণ তৈরি হয়েছে। ইসলামের পক্ষে আমরাই হাতপাখা নিয়ে মাঠে আছি। সুতরাং ইসলাম, দেশ ও মানবতার পক্ষে আপনারা হাতপাখায় ভোট দিন।

ঢাকা-০৪ আসনের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ