মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনার দাকোপে নির্বাচনী প্রচারণাকালে ইসলামী আন্দোলনের নারী কর্মীকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‌

বুধবার (৪ ফেব্রুয়ারি) দাকোপের পানখালী ইউনিয়নে বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, পানখালি ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে প্রচারণাকালে দলের নারী কর্মীকে স্থানীয় জামায়াত নেতা ইলিয়াস হোসেন অপদস্ত করেন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিক্ষোভকারীরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জামায়াত নেতাকে গ্রেফতারের দাবি জানান। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের দাকোপ উপজেলা সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের নেতা আলহাজ্ব জাহিদুল ইসলাম, শাকিল আহমেদ রাসেল, হাফেজ ওসমান করীম, আব্দুল্লাহ আল নোমান, মুফতি ওমর ফারুক।

উল্লেখ্য, মঙ্গলবার বিকালে লক্ষীখোলা গ্রামে ইসলামী আন্দোলনের মিছিল শেষে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণাকালে এ ঘটনা ঘটে বলে নেতাকর্মীরা অভিযোগ করেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ