মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

সিলেট-৩ আসনকে আধুনিক মডেল জনপদে রূপ দেব : মাওলানা রাজু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর সমর্থনে গণসংযোগ, বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বালাগঞ্জ উপজেলার করচারপার, কুশিয়ারা বাজার, কালিগঞ্জ বাজার, পুর্ব পৈলনপুর এবং ওসমানীগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করে রিকশা মার্কায় ভোট চান।

এ সময় বাজারের সাধারণ ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটরদের মধ্যে রিকশা প্রতীকের লিফলেট বিতরণ করেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নেতৃবৃন্দ।

বাদ আসর বালাগঞ্জ সদরে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বলেন, ‘সিলেট-৩ আসনের মানুষের সেবা করার যে সুযোগ আপনারা আমাকে দিচ্ছেন, তার প্রতিদান আমি সততা ও নিষ্ঠার সাথে দেব। রিকশা প্রতীক আজ সাধারণ মানুষের প্রতীকে পরিণত হয়েছে। নির্বাচিত হলে বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের অবহেলিত মানুষের অধিকার আদায়ে আমি রাজপথ ও সংসদে অতন্দ্র প্রহরী হিসেবে থাকব।’

মাওলানা রাজু আরও বলেন, ‘নির্বাচনে বিজয়ী হলে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলাকে বৈষম্যহীন, কল্যাণমূলক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আধুনিক মডেল এলাকায় পরিণত করব।’

পথসভায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন গরিব এন্ড এতিম ট্রাস্ট ফান্ডের ফাউন্ডার, কমিউনিটি নেতা মাওলানা সালেহ আহমদ হামিদী।  তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আমি সারা জীবন এতিম ও গরিব মানুষের সেবা করার চেষ্টা করেছি। আমি দেখেছি, মজলুমের দুঃখ বুঝতে হলে একজন নীতিবান নেতার প্রয়োজন হয়। মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর মধ্যেও দরদ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে আমি আপনাদের কাছে রিকশা প্রতীকে ভোট প্রার্থনা করছি। আসুন, আমরা একজন আলেম এবং জনদরদী নেতাকে সংসদে পাঠিয়ে এলাকার উন্নয়ন ও শান্তি নিশ্চিত করি।’

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলী আসগর, বালাগঞ্জ ফিরোজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিক, বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার মুহাম্মদ আব্দুল জলিল, বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট রহমত আলী, সহকারী সেক্রেটারি মো: আমির আলী, পূর্ব গৌরীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম , খেলাফত মজলিস নেতা মাওলানা আশিকুর রহমানসহ ১১ দলীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘আলেম ও ওলামাদের ঐক্য এবং জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের এই বিশাল সমর্থন প্রমাণ করে যে, আগামী নির্বাচনে রিকশা প্রতীক এক বড় চমক নিয়ে আসছে। সাধারণ মানুষ এখন পরিবর্তনের পক্ষে এবং মাওলানা মুসলেহ উদ্দীন রাজুই সেই পরিবর্তনের কান্ডারি।’

বাদ আসর বালাগঞ্জ সদরে অনুষ্ঠিত পথসভায় উপজেলার বিভিন্ন শ্রমিক নেতাও অংশ নেন। এ সময় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন বালাগঞ্জ উপ-পরিষদের পক্ষ থেকে মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে একটি ‘প্রতীকী রিকশা’ উপহার দেওয়া হয়।

শ্রমিক নেতারা জানান, রাজুর পরিচ্ছন্ন রাজনীতি এবং মেহনতি মানুষের প্রতি তার দরদ দেখে তারা এই সমর্থন জানাচ্ছেন।

এ সময় শ্রমিক নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বলেন, ‘সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ভাইরা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমি অভিভূত। আপনাদের এই অকৃত্রিম সমর্থন আমাকে আগামীর লড়াইয়ে দ্বিগুণ সাহস জুগিয়েছে।’

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ