মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

দুর্নীতি-চাঁদাবাজমুক্ত ঢাকা গড়তে হাতপাখায় ভোট দিন: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদাবাজি, দুর্নীতি ও জুলুমমুক্ত উন্নত ঢাকা-৫ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাজী মোঃ ইবরাহীমকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল কবরস্থান মসজিদ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পীর সাহেব চরমোনাই বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং একটি মানবিক ও ইনসাফপূর্ণ সমাজ গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। ইসলামী অনুশাসন ছাড়া ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, ডেমরা ও যাত্রাবাড়ীর মানুষের শান্তি ও টেকসই উন্নয়নের জন্য চাঁদাবাজমুক্ত ঢাকা-৫ গড়তে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, নীতি ও আদর্শের পরিবর্তন ছাড়া জাতির কাঙ্ক্ষিত মুক্তি অর্জন সম্ভব নয়। হাজী মোঃ ইবরাহীম একজন পরীক্ষিত ও নীতিবান নেতা। দুইবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি কখনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হননি। তাই আদর্শ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় হাজী ইবরাহীমকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

জনসভায় সভাপতির বক্তব্যে ঢাকা-৫ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মোঃ ইবরাহীম বলেন, গত ৫৪ বছরে ১২টি নির্বাচনে বহু জনপ্রতিনিধি নির্বাচিত হলেও ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীর মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি। চাঁদাবাজি, জুলুম, লুটতরাজ, জমিদখল ও দুর্নীতির কারণে মানুষ আজ দিশেহারা।

তিনি বলেন, নির্বাচিত হলে এ অঞ্চলের চাঁদাবাজি চিরতরে দাফন করা হবে। বাড়িঘর নির্মাণে কাউকে চাঁদা দিতে হবে না, সরকারি দপ্তরে ঘুষ দিতে হবে না। গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তরুণদের জন্য উদ্যোক্তা প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা হবে। নারী ও প্রবীণদের জন্য নেওয়া হবে বিশেষ উন্নয়ন প্রকল্প। অবকাঠামো উন্নয়নে শতভাগ গুণগত মান নিশ্চিত করা হবে এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডে দুইবার কাউন্সিলর হিসেবে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এবার জনগণের দোয়া ও সমর্থনে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিমুক্ত, নিরাপদ ও মানবিক ঢাকা-৫ গড়ে তুলতে চান বলে জানান তিনি।

জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতি রেজাউল করিম আবরার ও ড. শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আলতাফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব এম এইচ মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ