মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে বিক্ষোভ যুব আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনা ও ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের ওপর জামায়াতে ইসলামীর কর্মীরা হামলা চালিয়েছেন অভিযোগ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।

বুধবার ( ৪ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক বরকত উল্লাহ লতিফ বলেন, মঙ্গলবার বেলা ১১টায় খুলনা-১ আসনের প্রার্থী মাওলানা আবু সাইদের সমর্থনে প্রচার চালানোর সময় দাকোপের লক্ষ্মীখোলা গ্রামে নারী কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। স্থানীয় জামায়াত নেতা হরমুজ শেখ, ইলিয়াস ও আমানুল্লাহর নেতৃত্বে এই হামলা হয়।

বরকত উল্লাহ বলেন, ‘মহিলা ইউনিটের প্রধান রোজিনা বেগমসহ অন্তত ১১–১২ জন নারীকে ঘরে আটকে রেখে গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনা করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

বক্তব্যে গত ২৮ জানুয়ারির আরেকটি ঘটনার উল্লেখ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘ভোলা-৪ আসনে হাতপাখা প্রার্থীর মেয়ে মারিয়া কামালের ওপর জামায়াত নেতা সোহেল ও আলাউদ্দিনের নেতৃত্বে হামলা চালানো হয়। আমরা তখনো প্রতিবাদ জানিয়েছিলাম। দুঃখের বিষয়, একটি ইসলামপন্থী সংগঠন হয়েও জামায়াত তাদের উগ্র কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ফলে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।’

সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি শওকত ওসমান বলেন, জামায়াতের কিছু উগ্র কর্মী সীমা অতিক্রম করেছে।

হাতপাখার গণজোয়ারে ভিত হয়ে তারা নারীদের ওপর হামলা চালাচ্ছে, যা চরম ধৃষ্টতা। জামায়াত আমিরের উচিত, তাঁদের কর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখা ও সংশোধন করা।

ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেসার উদ্দিন হুজাইফের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ শাহাদাত হোসেন, ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি হাফেজ মো. মুস্তাইজ বিল্লাহ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ