মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

‘আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রের শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ওসমান বিন হাদিকে গুলি করার পরে প্রায় দুই মাস অতিবাহিত হতে চললেও আজও মূল  অপরাধীদের আটক করতে পারেনি সরকার। এটা স্পষ্টত সরকারের ব্যর্থতা। হত্যাকারীদের আটক করার বদলে আন্দোলন কারীদের ওপরে  হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য না।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন।
গাজী আতাউর রহমান বলেন, ওসমান হাদির চিকিৎসা ও জানাজা নিয়ে সরকারের করণীয় প্রশংসার দাবিদার হলেও শহীদ ওসমানের পরিবার ও জাতির প্রধান চাওয়া ছিল হত্যার বিচার। সেই বিচারকার্যে সরকারের পারফরম্যান্স সন্তুষ্টজনক না এবং এই বিষয়ে সরকারের প্রচেষ্টা শহীদ ওসমান হাদীর পরিবার ও জাতিকে আশ্বস্ত করতে পারছে না।

আন্দোলনরত ওসমান হাদির স্ত্রী ও বন্ধুদের সাথে কথা বলে অপরাধীদের আটক করার বিষয়ে সরকারের প্রচেষ্টা তুলে ধরে তাদেরকে আশ্বস্ত করা যেতো। সরকার প্রচেষ্টায় আন্তরিক হলে ওসমান হাদীর স্ত্রী ও ইনকেলাব মঞ্চ বিষয়টা অনুধাবন করতো। কিন্তু সেটা না করে শক্তি প্রয়োগ করা সমর্থনযোগ্য হতে পারে না।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ওসমান হাদীর স্ত্রীর সাথে কথা বলে সরকারের প্রচেষ্টা সম্পর্কে তাকে আশ্বস্ত করতে হবে। শহীদ ওসমান হাদির পরিবার ও বন্ধুদের প্রতি কোন সহিংসতা মেনে নেয়া হবে না

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ