মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

ইশরাককে বিজয়ী করতে আহ্বান পীর সাহেব মধুপুরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে ভোট চেয়েছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর। তাকে নিয়ে কাজ হবে জানিয়ে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান প্রবীণ এই আলেম।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার গেন্ডারিয়ায় ধুপখোলা মাঠে ইশরাক হোসেনের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

অন্যায় করে পরে এটাকে তুচ্ছ করে দেখানোর মানসিকতা থেকেও সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়ে মাওলানা আব্দুল হামীদ বলেন, আল্লাহ মানুষকে ন্যায়নীতি কায়েম করার নির্দেশ দিয়েছেন। আল্লাহর বান্দাদের মানুষের উপকারে আসতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহর সঙ্গে কোনো ধরনের বিদ্রূপ বা অন্যায় করা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়।

পীর সাহেব মধুপুর বলেন, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। তার খাতিরেই আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ মুসলমানদের দেশ—এ দেশ আলেম-ওলামা, পীর-মুর্শিদ, মসজিদ-মাদ্রাসার দেশ। ইসলামের নামে ধোঁকা দিয়ে, পীর বা আলেম সেজে যারা কোরআন-হাদিসের খেলাফ কাজ করে, তাদের এ ধোঁকাবাজি মেনে নেওয়া হবে না।

প্রবীণ এই আলেম বলেন, অজান্তে ভুল করা আর জেনে-বুঝে হাদিসের বিরোধিতা করা এক নয়। যারা নবীর সাহাবিদের মানে না, ন্যায়বিচার মানে না—তারা আলেম নামে কলঙ্ক, মুসলমানের দুশমন এবং আল্লাহ ও রাসুলের (সা.) দুশমন। এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

জুলুমের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, জালিম হওয়া যাবে না, জুলুম করা যাবে না। অতীতে ফেরাউন, নমরুদসহ জালিম শাসকদের যে পরিণতি হয়েছে, বর্তমান সময়েও জালিমদের সেই একই পরিণতি হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ