মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

হাতপাখা বিজয়ী হলে কাউকে বাড়িছাড়া হতে হবে না: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনের আগে সবাই উন্নয়নের ফুলঝুড়ি আপনাদের সামনে উপস্থিত করে। কিন্তু একদল ক্ষমতায় এলে আরেকদল বাড়িতে থাকতে পারে না। পালিয়ে বেড়াতে হয়। আমি কথা দিচ্ছি, হাতপাখা প্রতীককে আপনারা বিজয়ী করলে কাউকে আর বাড়িছাড়া হতে হবে না। দুর্নীতি দূর করা হবে, সন্ত্রাস নির্মূল করা হবে, বিদেশিদের তাবেদারি থেকে মুক্ত হবে দেশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সমর্থনে বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

পীর সাহেব চরমোনাই তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ব্যক্তি ও দল সংসদে আইন রচনা করে। সেই আইনে দেশ চলে। ব্যক্তি ভালো হলেও নীতি যদি ভালো না হয় তাহলে খারাপ নীতিতে দেশ ভালো চলে না।

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা পুরোনো আইন ও নিয়মের বিরুদ্ধেই সংগ্রাম করেছিলো। পুরোনো নিয়ম ও আইন বিগত ৫৪ বছরে আমাদের দেশকে কোথায় নিয়েছে তা সবাই জানে। আগামী নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণ করবে। আগামী নির্বাচনের পরেও যদি আগের আইনে ও নিয়মে দেশ চলে তাহলে তারুণ্যের রক্ত বৃথা হয়ে যাবে।

তাই দেশের একমাত্র দল হিসেবে আমরাই পুরোনো আইন ও নিয়ম বদলে ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি। সেই হিসেবে আমার তরুণ ও নতুন ভোটারদেরকে বলবো, তোমাদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। দেশ-জাতি ও মানবতার পক্ষে হোক।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, বাউফলের মাটিতে ইসলামের শেকড় গভীরভাবে প্রথিত। এবারের নির্বাচনে তার প্রতিফলন দেখাতে হবে।

দুপুর বারোটা অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ