মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে: আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, শেখ হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে ১১ দলীয় জোটসহ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় নারায়ণগঞ্জের ভুইঘর এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। 

আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান বিদেশি একটি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে বলেছেন- জনগণ যদি চায় শেখ হাসিনার সন্তানরা ফিরে আসবে। তার মানে তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে এনে পুনর্বাসনের চেষ্টা করছেন। শেখ হাসিনার সন্তানদের ফিরিয়ে আনার জন্য ৫ আগস্ট হাজারো ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই। 

তিনি বলেন, ৫ আগস্ট যদি শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে পারি, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ১১ দলীয় জোটের নির্বাচিত হওয়া কোনো বিষয় না। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিগত ১৭ বছরের শোষণ, দুঃশাসন, গুম-খুন, বঞ্চনার বিরুদ্ধে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ থেকে দুটি ভূত তাড়াতে হবে একটি হচ্ছে সন্ত্রাস-চাঁদাবাজের ভূত, অপরটি হচ্ছে দুর্নীতি ও বিদেশে টাকা পাচার। কারণ, বিগত ১৫ বছরের শাসনামলে দিনের ভোট, রাতের ভোট, আমি-ডামি নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার। তাই বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে আগামী ১২ তারিখে ভোট দেওয়ার জন্য।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ