মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

একবার পরীক্ষা করুন, ফেল করলে আর আসব না: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল-৫ আসনে (বরিশাল সদর) ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, একবার আমাকে সুযোগ দিন, চাঁদাবাজ ও দুর্নীতির কবর রচনা করবর। ইনশাআল্লাহ।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল শহীদ মিনারে আয়োজিত হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, হাতজোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি, একবার আমাকে পরীক্ষা করুন। যদি ফেল করি, দ্বিতীয়বার আর আপনাদের কাছে ভোট চাইতে আসব না। অনেককে আপনারা সংসদে পাঠিয়ে পরীক্ষা করেছেন, কিন্তু বরিশালবাসীর ভাগ্যের পরিবর্তন হয়নি।

তিনি বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে একটি মিথ্যা মামলাও থাকবে না। বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করব, মা-বোনদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। নির্বাচিত হলে প্রথম কাজ হবে, দুর্নীতিমুক্ত সমাজ গঠন। সব সংকটের মূলে দুর্নীতি। সমাজে দুর্নীতির কোনো জায়গা থাকতে দেব না।

শায়খে চরমোনাই বলেন, ক্ষমতার পরিবর্তন হয় কিন্তু গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। বিগত দিনে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করে অনেকে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ