মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

‘ইনসাফভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবাই আজ ঐক্যবদ্ধ’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৪ আসনে ১১দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত, দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন রুপসা উপজেলায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ, গণমিছিল, মহিলা সমাবেশ,মহিলা মিছিল, উঠান বৈঠক করেন।

গণসংযোগকালে তিনি আইচগাতী কাজী মোস্তাক আহম্মদের বাড়িতে মহিলা সমাবেশ , আইচগাতী মাও: ইসমাঈল হোসেনের বাড়িতে মহিলা সমাবেশ, বিকাল ৩টায় নৈহাটীতে মজিলা সমাবেশ ও মহিলা মিছিল, বিকাল সাড়ে ৪ টায় রূপসা বাসষ্ট্যান্ড থকে গণমিছিল,সন্ধ্যা সাড়ে ৬টায় নতুনহাট থেকো টিএসবি বাহিরদিয়া পর্যন্ত গণমিছিল, রাত সাড়ে ঘাটভোগ ৭ ও৮ নং ওয়ার্ডে উঠান বৈঠকসহ ব্যাপক গণসংযোগ করেন। 

গণসংযোগ, প্রচার মিছিল, মহিলা সমাবেশে মাওলানা সাখাওয়াত হোসাইন তার বক্তৃতায় বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে মানুষ যেমন বৈষম্যের শিকার হয়েছিল, তেমনি স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই স্বনির্ভর ও সিঙ্গাপুর বানানোর ধোঁকা দিয়েছে। স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হলেও তারা আমাদের সাথে প্রতারণা করে জাতির ন্যূনতম আকাঙ্ক্ষা অধিকার নিশ্চিত হয়নি। দেশকে তারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ও হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। এবার সুযোগ এসেছে জনগন তাদের নিজেদের মানুষ আজ সচেতন হয়েছে, তারা এবারের নির্বাচনে সৎ-যোগ্য, দেশপ্রেমিক ও আদর্শবান ব্যক্তিকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হয়েছে। 

মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয় বাস্তবিক ভাবে এলাকার সার্বিক উন্নয়ন, দেশ জাতি ও ইসলামের খেদমত করতে চাই। আমি জনগণের শাসক না হয়ে ভাই হয়ে অবহেলিত খুলনা -৪ আসনে কাজ করতে চাই। 

মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে দেশ ও ইসলামের খেদমত করার সুযোগ দানের আহবান জানান। 

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি এফ এম হারুনর রশীদ, রূপসা উপজেলার তিন বারের সফল ভাইস চেয়ারম্যান ও খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ যোবায়ের, খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড.শহিদুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, আকরাম হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ ), বাংলাদেশ জামায়াতে ইসলামী রুপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনে সেক্রেটারি নাজিম উদ্দীন, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রুপসা উপজেলা জসিম উদ্দীন, হাফোজ জাহাঙ্গীর,মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ, শোয়েব মেহেদি, হাছান, রাজু, সাব্বির, রহিম, তুহিব্বুর, রোহান, ফাহিম, ইসরাফিল, হাফেজ মেহরাব রহমান। এছাড়া ও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস-সহ ১১ দলের নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ