মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

ইসিকে ব্যর্থতার পরিণতি স্মরণ করিয়ে দিলো ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উচ্চ প্রতিনিধি দলের সাথে প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে সিইসির প্রতি সালাম পৌঁছানো হয় এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ইসির পক্ষ থেকে আরো নিবিড় ও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করা হয় একই সাথে ব্যর্থতায় অতীতের নির্বাচন কমিশনগুলোর পরিণতি স্মরণ করিয়ে দেওয়া হয়। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে দলের যুগ্মমহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করার বিষয়ে জোড়ালো প্রতিবাদ জানানো হয়েছে। উনারা বিষয়টি বিবেচনায় নিয়ে এই সংক্রান্ত নির্দেশনায় পরিবর্তন আনবেন বলে জানিয়েছেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নির্বাচনী আইন অমান্যে ইসির নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন করা হয়েছে, টাকার ছাড়াছড়ি নিয়ন্ত্রণে ইসির উদাসীনতা এবং বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলনে নারী কর্মীদের ওপরে হামলার ঘটনায় ইসির কোন পদক্ষেপ না নেয়ার ব্যাপারে দলের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়েছে, তারা ভবিষ্যতে বিষয়গুলোর প্রতি আরো আন্তরিক হবেন বলে কথা দিয়েছেন।

মাওলানা ফজলে বারী মাসউদ বলেন, জালভোট দেয়ার প্রস্তুতি নিয়ে সংবাদ পাওয়া যাচ্ছে। সেই বিষয়ে ইসিকে সতর্ক করা হয়েছে। আইন-শৃংখলা নিয়ে দলের উদ্বেগ তাদেরকে জানানো হয়েছে। জনপ্রশাসনের বিশেষ কোন কোন দলের প্রতি ঝুঁকে যাওয়ার বিষয়ে সিইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ বলেন, আমরা যেই অভিযোগ-ই করি, তারা ভবিষ্যতে বিষয়গুলো দেখবেন বলেছেন। কিন্তু কথা হলো, সময় তো শেষ। তারা এতোদিন কেন এসব বিষয়ে নজরদারী করলেন না, কেন তারা শক্ত অবস্থান নিলেন না, কেন কার্যকরী পদক্ষেপ নিলেন না সেই বিষয়ে তাদের কোন সদুত্তর নাই। বিষয়টি আমাদেরকে হতাশ করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে আরো ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক মাওলানা সিদ্দিকুর রহমান প্রমূখ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ