মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

সারজিসকে সমর্থন দিলো ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পঞ্চগড়-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের কোনো প্রার্থী না থাকায় ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলনের জেলা কমিটির একজন নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত রবিবার রাতে দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সারজিস আলমের সঙ্গে বৈঠক করে এই সমর্থনের কথা জানান।

স্থানীয় নেতারা জানান, এই আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী নেই। তাই নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে তারা জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক সারজিস আলমের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। এই আসনে সারজিস আলমের 'শাপলা কলি' প্রতীকের পক্ষে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন বলেও ঘোষণা দেন।

এদিকে বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলনের কর্মীদের সারজিস আলমের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে দেখা গেছে। ইসলামী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরান সুজন এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সারজিস আলম ভাইকে পঞ্চগড়-১ আসনের জন্য আল্লাহ কবুল করুন।’

ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির নেতা মঈন উদ্দিন লিখেছেন, ‘পঞ্চগড়-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী না থাকায় দলমতের ঊর্ধ্বে থেকে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ