মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

অভ্যুত্থান পারেনি, এই নির্বাচন আমাদের মুক্ত করতে পারে: সারজিস আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পঞ্চগড়ে ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পুরোনো রাজনৈতিক নিয়মে আর বাংলাদেশ চলবে না। তাঁর ভাষায়, একটি অভ্যুত্থান দেশকে মুক্ত করতে পারেনি, তবে এই নির্বাচন বাংলাদেশকে মুক্ত করতে পারে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, বিএনপির প্রার্থী যদি এই নির্বাচনে পরাজিত হন, তাহলে নির্বাচনের পরও বিএনপির নেতাকর্মীরা তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন—এমন আশাবাদ তিনি ব্যক্ত করেন।

সারজিস আলম বলেন, এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ রাতের ভোট, ভোট চুরি ও ডামি নির্বাচনের অভিজ্ঞতা দেখেছে। এতে সাধারণ মানুষ যেমন রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা হারিয়েছে, তেমনি রাজনৈতিক দলগুলোও দীর্ঘদিনের নির্যাতনের ফলে একসময় মুক্তির আশা ছেড়ে দিয়েছিল।

তিনি বলেন, ‘২০২৪ সালের নির্বাচনের পর যখন মানুষ ভেবেছিল, বাংলাদেশে আর হয়তো সরকারের পতন হবে না, তখন তরুণ প্রজন্মের নেতৃত্বে দেশে একটি অভ্যুত্থান সংঘটিত হয়। সেই তরুণদের নেতৃত্বেই রাজনৈতিক দলগুলো মুক্তির পথ খুঁজে পেয়েছে।’ এ সময় তিনি আন্দোলনে অংশ নেওয়া তরুণদের ও শহীদদের স্মরণ করেন।

ভোটারদের উদ্দেশে সারজিস আলম বলেন, ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কারচুপি করতে না পারে। কেউ ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এলে তার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের মুক্তির লড়াই।

জনসভায় তিনি পঞ্চগড়ের উন্নয়নসংক্রান্ত কয়েকটি প্রতিশ্রুতিও দেন। এর মধ্যে রয়েছে আড়াই শ শয্যার হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা, পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ স্থাপন, শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন এবং কাজ না থাকলে শ্রমিকদের জীবন-জীবিকা নির্বাহের ব্যবস্থা করা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ