মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

উন্নয়ন পরিকল্পনা নয়, বাস্তবায়নের পথও জানি: উবায়দুল্লাহ ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, “আমার ব্যক্তিগত কোনো লোভ নেই। এই জনপদের মানুষের দীর্ঘদিনের কষ্টই আমাকে নির্বাচনে আসতে বাধ্য করেছে।”

তিনি বলেন, “রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, নদীভাঙন, বিশুদ্ধ পানির সংকট, ভঙ্গুর স্বাস্থ্যসেবা ও শিক্ষার অবনতি—এসব সমস্যার সমাধান করতেই আমি নির্বাচনে এসেছি। পাশাপাশি দেশের শীর্ষ উলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের মুরব্বি এবং জমিয়ত ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অনুরোধেই এ দায়িত্ব গ্রহণ করেছি।”

মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, “খেজুরগাছ প্রতীকে বিজয়ী হলে দেশের শীর্ষ উলামায়ে কেরামদের মুখ উজ্জ্বল হবে। আমি নির্বাচিত হলে কানাইঘাট ও জকিগঞ্জকে সমন্বিত আধুনিক নগরীতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। শুধু পরিকল্পনা নয়, সেই পরিকল্পনা বাস্তবায়নের পথও আমার জানা আছে।”

তিনি বলেন, অবহেলিত এই জনপদকে পরিকল্পিত নগরায়নের আওতায় এনে নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য। “আমি চাই এই অঞ্চলের মানুষ শহরের মতো আধুনিক সব সুযোগ-সুবিধা নিজ গ্রামেই থেকে ভোগ করুক,”—বলেন তিনি।

ভারত সীমান্তবর্তী এই জনপদগুলোর অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “পাথর ও পর্যটন শিল্পের সঠিক ব্যবস্থাপনা করা গেলে কানাইঘাট ও জকিগঞ্জ সিলেটের অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হতে পারে।”

এছাড়া তিনি বিশুদ্ধ পানির সংকট নিরসন, কৃষি উন্নয়নসহ সার্বিক সমস্যার দ্রুত সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।

কানাইঘাট থানা সদর মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় কানাইঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, ক্বারি হারুনুর রশিদ, আলতাফ হোসাইন ও আবুল হোসেন চতুলীর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দেশের শীর্ষ বুজুর্গ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়খ আলিম উদ্দিন দুর্লভপুরী, মাওলানা শফিকুল হক সুরাইঘাটি, শামসুদ্দিন দুর্লভপুরী, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাফাদার, আরব আমিরাত জমিয়তের সভাপতি জাকির হোসাইন, সিদ্দিকুর রহমান পাপলু, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা নূর আহমদ কাসেমী, মুফতি ইবাদুর রহমান, সৈয়দ মবনু, মাওলানা আহমদ সগীর ও মাওলানা রায়হান উদ্দিনসহ আরও অনেকে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ