মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

জমিয়তের শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের বিএনপি-জমিয়চ জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ এলাকায় গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট দেবেন।

সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী নিজ এলাকা বানিয়াচংয়ে ভোট দেবেন।

অন্যতম সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের বিএনপি-জমিয়ত মনোনীত প্রার্থী খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব নিজ গ্রাম অষ্টগ্রামে ভোট সেন্টারে ভোট দেবেন।

দলের মহাসচিব ও নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনের বিএনপি -জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নিজ গ্রামের ভোটকেন্দ্রে ভোট দেবেন।

যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপি -জমিয়ত মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী নিজ এলাকা নারায়ণগঞ্জ মুসলিমনগর ভোটকেন্দ্রে ভোট দেবেন।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া ঢাকার মিরপুরের সিদ্ধান্ত হাই স্কুল সেন্টারে ভোট দেবেন।

 যুগ্ম মহাসচিব মাওলানা ড. শোয়াইব আহমদ নিজ এলাকা সুনামগঞ্জের দিরাই পয়েন্ট প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

দলের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ