মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতার ব্যাগে ছিল ৭৪ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগে মোট ৭৪ লাখ টাকা মিলেছে। গণনা শেষে  বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল আলম রেজা বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন ।  

ওসি বলেন, এদিন বেলা ১১টার দিকে বেলাল উদ্দিন নভোএয়ারের একটি বিমানে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে একটি টাকার ব্যাগসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান- তার ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা রয়েছে। সূত্র মতে তিনি সেই টাকার উৎস দেখাতে পারেন নি। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে গণনা শেষে তার ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।  

ওসি রেজাউল আলম রেজা বলেন, বেলাল উদ্দিন গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজেই টাকা নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। তার এ বক্তব্য যাচাই-বাছাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ও সেখানকার সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।  তার বাবার নাম দবিরুল ইসলাম।

এদিকে ওই টাকা আটকের পর সৈয়দপুর বিমানবন্দরে বেলাল উদ্দিন অসুস্থবোধ করতে থাকেন। এ সময় দুপুরে তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটে স্থানান্তরিত করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানা গেছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ