মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে: জমিয়ত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথেষ্ট উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন নীলফামারী-১ আসনের বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২টার দিকে ‍দুপুরে নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রগুলো পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভোটকেন্দ্রগুলোর কার্যক্রম পরিদর্শন শেষে তার প্রতিক্রিয়া জানতে চাইলে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, আজ বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের দিন। যথেষ্ট উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত আমি যে কয়টি কেন্দ্রে ভোটের কার্যক্রম পরিদর্শন করেছি, এর মধ্যে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া অপ্রত্যাশিতভাবে বিলম্ব হতে দেখেছি। তৎক্ষণাত আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, এমন বিলম্ব হওয়া ভোট কাস্টিংয়ের জন্য কল্যাণকর নয়। তখন তারা আমাকে আশ্বস্ত করে বলেছেন, আমরা এটা দ্রুত সমাধান করার চেষ্টা করছি। এছাড়া তেমন কোনো গুরুতর অভিযোগ আমার কাছে নেই। ফলে আমরা ভালো কিছুর আশা করছি।

আপনার নির্বাচনী এলাকায় কেউ ভোটারদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না জানতে চাইলে  জমিয়ত মহাসচিব বলেন, এখনো পর্যন্ত এমন খবর আমার কাছে আসেনি। আমি দেখেছি সকল, সেন্টারে আমার ও বিএনপির মতো বৃহত্তর সংগঠনের দায়িত্বশীলদের সরব উপস্থিতি আছে । ফলে আমি বেশ উজ্জীবিত। এছাড়া গতকাল বা পরশু সারাদেশে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখেছি, তেমন কোনো খবর আমি পাইনি। তবে পরবর্তীতে এমন কোনো খবর পেলে দ্রুত আপনাদের জানাবো।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ