মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

রিকশা প্রতীকের প্রার্থী পীরজাদা হানজালার চমক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর-১ আসনে (শিবচর) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী পীরজাদা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। ২০১টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ৬৩ হাজার ৫১১টি এবং পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন ১ হাজার ৩৯৮টি। সর্বমোট ভোট পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাদিরা আক্তার পেয়েছেন ৬৪ হাজার ২৯১ ভোট এবং পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন ২৩৩টি। তাঁর সর্বমোট ভোট ৬৪ হাজার ৫২৪টি। তাঁদের মধ্যকার ভোটের ব্যবধান মাত্র ৩৮৫।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ এম ইবনে মিজান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাদারীপুর-১ আসনে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ২৮৯ জন। সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়। মোট ভোটকেন্দ্র ছিল ১০২টি। এর মধ্যে প্রাপ্ত ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ২০৮টি; যা মোট ভোটের প্রায় ৫৪ দশমিক ৯২ শতাংশ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ