শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন

হাসনাত আবদুল্লাহকে অভিনন্দন জানালেন জসিম ও মঞ্জু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা ও ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সংগঠকের বড় জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন এবং বিএনপির বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টে তারা এই অভিনন্দন জানান।

নির্বাচনের দিন ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিলেও ফলাফল প্রকাশের পর হাসনাত আবদুল্লাহকে শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন।

ফেসবুকে তিনি লিখেন, আমরা একসঙ্গে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ভাইকে দেবিদ্বার গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এর আগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন। ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেছিলেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই ও নেতাকর্মীদের মারধর করা হয়েছে। এমনকি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগও তুলেছিলেন তিনি।

এদিকে, বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীও নবনির্বাচিত এমপি হাসনাত আবদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, হাসনাত আবদুল্লাহকে বিএনপি জোটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

নির্বাচনের আগে কুমিল্লা-৪ আসনটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ছিল। ঋণখেলাপি হওয়ার অভিযোগে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হলে দলটি কার্যত প্রার্থীশূন্য হয়ে পড়ে। পরবর্তীতে জোটগত সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ