মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে মুফতি আবুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্মীয় অঙ্গনের পরিচিত মুখ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী তাঁর  প্রাপ্ত ভোট ৭৯৩৫৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯৭৭৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ পেয়েছেন ৫৭২৫১ ভোট।

মুফতি আবুল হাসান দীর্ঘদিন ধরে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসায় শিক্ষকতা করছেন।

একজন ইসলামী বক্তা হিসেবে সিলেটজুড়ে তাঁর ব্যাপক সুনাম রয়েছে। ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।

ধর্মীয় মঞ্চ থেকে জাতীয় সংসদের পথে মুফতি আবুল হাসানের এই অগ্রযাত্রা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রাথমিক ফলাফলের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন স্থানে তাঁর কর্মী-সমর্থকদের আনন্দ মিছিল করতে দেখা গেছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ