শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ চায় না ইরান, তবে অধিকার আদায়ে অটল থাকবে সবসময়: মোজতবা খামেনি বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে আবারও  সংসদে পাঁচ সিটির উন্নয়নসহ ১০টি বিল পাস ২০৩৪ সালের মধ্যে অর্থনীতিতে ট্রিলিয়ন ডলার ছুঁবে বাংলাদেশ, সরকারের প্রতিশ্রুতি সিলেটে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১৭ হাসপাতালে ১০৩ জন ভর্তি লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস

সিলেট-৩: ভোটারদের প্রতি মুসলেহ উদ্দীন রাজুর বিশেষ বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে এবার ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ছিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। তিনি তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও ধানের শীষের জোয়ারের সামনে বিজয়ী হতে পারেননি। এবার তিনি নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দেওয়া ভিডিও বার্তায় মাওলানা মুসলেহ উদ্দীন রাজু তার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। এলাকাবাসী তার প্রতি যে সম্মান দেখিয়েছে এবং তাকে যেভাবে গ্রহণ করেছে এর জন্য তিনি শোকরিয়া আদায় করেন। তিনি জানান, যতদিন জীবিত থাকবেন এলাকাবাসীর পাশেই থাকবেন।

মাওলানা রাজু ভিডিও বার্তায় জানান, ভোটে জয় পরাজয় থাকবে। তবে অসৎ পথে বিজয় হচ্ছে বড় পরাজয়। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পেশীশক্তি, প্রশাসনের পক্ষপাতিত্ব এবং কালো টাকার ছড়াছড়ির কথা ইঙ্গিতে উল্লেখ করেন।

১১ দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতা এবং সিলেট-৩ আসনের ভোটারদের তার প্রতি ভালোবাসা স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে জানান মাওলানা রাজু।

সিলেট-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু প্রায় ৭৫ হাজার ভোট পান। তবে এই আসনে ধানের শীষের প্রার্থী এম এ মালেক লক্ষাধিক ভোটে বিজয়ী হন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ