মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আখতারের আসনে ফলাফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর, সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবিতে নেতাকর্মীদের নিয়ে সড়ক অবরোধ করেছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। তিনি অভিযোগ করেন, ভোট গণনায় কারচুপি করে জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে কাউনিয়া উপজেলা বাসস্ট্যান্ডে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় মহাসড়কের দুপাশে চলাচল বন্ধ হওয়ায় শতশত যানবাহন আটকা পড়ে, দীর্ঘ যানজট তৈরি হয়।

দুপুর পৌনে ২টার দিকে লালমনিরহাট থেকে ঢাকায় যাওয়ার পথে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সেখানে উপস্থিত হন এবং এমদাদুল হক ভরসার সঙ্গে কথা বলেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

পরে দুপুর সোয়া ২টার দিকে ঘটনাস্থলে যান কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। তিনি জানান, ভোট পুনর্গণনার জন্য নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়টি বিএনপি প্রার্থীকে বলতে এসেছেন। তারা সময় চেয়েছেন।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর হারাগাছে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে ভোট কারচুপির অভিযোগ করেন বিএনপি প্রার্থী ভরসা। এরপর তার নেতাকর্মীরা সড়ক অবরোধ ও মিছিল শুরু করেন।

 এবিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের প্রস্তুতি আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ