মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মত-পথ ভিন্ন হলেও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দলগুলোর পথ ও মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবার ঐক্যবদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচনপরবর্তী সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তাভাবনাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। 

এসময় তিনি ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব চেষ্টা ব্যর্থ হবে। আইনের প্রয়োগ হবে ন্যায়ের ভিত্তিতে।

নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান তারেক। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে সরকার যাত্রা শুরু করতে যাচ্ছে বলেও উল্লেখ করেন তারেক রহমান।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ