মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের সমস্যায় রাজধানীর স্কয়ার হাসপাতাল–এ ভর্তি হন। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তার অসুস্থতার খবর পেয়ে গত বুধবার হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছেন, বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং বাসায় ফিরে বিশ্রামে থাকবেন।

 এমএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ