মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

খেলাফত ছাত্র মজলিসের সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় সহযোগী সংগঠক সম্মেলনে নির্বাচিত সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজকে শপথ পাঠ করান বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্ৰামী আমীর মাওলানা মামুনল হক।

এর আগে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও অভিভাবক পরিষদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পরিষদ হিসেবে নির্বাচিত হোন মুহাম্মাদ হাবীবুল্লাহ মিসবাহ ও দিদারুল ইসলাম।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ কামাল উদ্দীন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এমদাদ আশরাফ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ