মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকি জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ পবিত্র রমজান মাসের শুভাগমন উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হচ্ছে। আজ রাতেই ধর্মপ্রাণ মুসলমানরা তারাবিহর নামাজ আদায় করবেন এবং ভোররাতে সাহরি খেয়ে রোজা পালন শুরু করবেন।

তিনি জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে বুধবার থেকেই রমজান শুরু হয়েছে।

মহাসচিব বলেন, রমজান মাস তাকওয়া, সংযম, আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের মাস। এ মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বাজার তদারকি জোরদার করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব।

গরিব ও মধ্যবিত্ত মানুষের কষ্ট লাঘবে জরুরি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিও জানান তিনি।

তিনি ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজান মাসকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে না দেখে মানবিকতা ও দায়িত্ববোধের সঙ্গে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে। রোজাদার মানুষের কষ্ট লাঘবে সহযোগিতার মনোভাব প্রদর্শন করাই ইসলামের শিক্ষা।

বিবৃতিতে আরও বলা হয়, রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করা এবং অনাচার, অবিচার ও অত্যাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে দলীয় নেতাকর্মীদেরকে রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে সচেষ্ট থাকা, ইবাদত-বন্দেগিতে অধিক মনোযোগী হওয়া এবং আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাধ্যমে সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ