শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে

বিশ্ব মুসলিমকে রমজানের শুভেচ্ছা মির্জা ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা ও মোবারক জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ ফেব্রয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, রমজানের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে করুণা প্রার্থনা করলে তিনি সন্তুষ্টচিত্তে বান্দাকে ক্ষমা করে দেন।

মির্জা ফখরুল বলেন, রমজান অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময় মাস। আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে।’ এ কারণে এ মাসের বিশেষ গুরুত্ব অনেক বেশি বলেও তিনি উল্লেখ করেন।

বাণীতে আরও বলা হয়, পবিত্র রমজান ইবাদতের বিশেষ মৌসুম। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের গুনাহ দূর হয় এবং আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র তৈরি হয়। এ মাসের মূল উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা এবং ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়।

এ সময় তিনি মাহে রমজানে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ