মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ৪৭ এর স্বাধীনতার পরে রাষ্ট্রভাষা প্রশ্নে যে অস্থিরতা তৈরি হয়েছিলো তার নির্মম ও চুড়ান্তরূপ ছিলো ১৯৫২ এর একুশে ফেব্রুয়ারি। সংগ্রামে অর্জিত নিজ রাষ্ট্রের ভাষা হিসেবে মাতৃভাষাকে প্রতিষ্ঠা করতে আন্দোলন করতে বাধ্য হওয়া এবং সেই আন্দোলনে গুলি করে হত্যা করার মতো বর্বরতা আর হয় না। কিন্ত দুঃখজনক বাস্তবতা হলো, ৪৭ এর স্বাধীনতার পরে রাষ্ট্র পরিচালনায় পাকিস্তানীদের স্বেচ্ছাচারিতা প্রাধান্য পাওয়ায় এই নির্মম ঘটনার শিকার হতে হয়েছে আমাদের রফিক, আব্দুল জব্বার, বরকত ও আব্দুর সালামদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের রূহের মাগফিরাত কামনা করছি, জান্নাতে তাদের উচুঁ মাকামের জন্য দোয়া করছি এবং তারাসহ ভাষা আন্দোলনে শরীক সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদের আমীর এসব মন্তব্য করেন। তিনি আরো বলেন, ভাষা আন্দোলনের পরে আজ পৌনে এক শতাব্দি হতে চললো কিন্ত আমাদের উচ্চশিক্ষা ও উচ্চ আদালতে এখনো বাংলা ভাষা চালু করা সম্ভব হয়নি। ভাষা শহীদের প্রতি এরচেয়ে বড় অবজ্ঞা আর কিছু হতে পারে না। এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই দাবীর পুনর্ব্যক্তি করছি যে, উচ্চ আদালত ও উচ্চ শিক্ষাসহ সর্বত্র বাংলাকে পূর্ণ মর্যাদা দিয়ে ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সাথে ক্ষুদ্র নৃগোষ্টির ভাষার বিকাশ, চর্চা ও সংরক্ষণে ব্যবস্থা নিতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ