মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

যুক্তরাজ্যে মাওলানা শেখ নূরে আলম হামিদীকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার প্রার্থী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মজলুম জননেতা মাওলানা শেখ নূরে আলম হামিদীকে সংবর্ধনা প্রদান করেছে সংগঠনের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখা।

গত ২১ ফেব্রুয়ারি শনিবার যুক্তরাজ্যে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদ সদস্য ও মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি হাফিজ মাওলানা শায়খ ইকবাল হোসাইন এবং মিডল্যান্ড উলামা কাউন্সিলের সভাপতি মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী।

এছাড়াও সংগঠনের মিডল্যান্ড শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ নোমান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা মাওলানা শেখ নূরে আলম হামিদীর সংগ্রামী রাজনৈতিক ভূমিকা ও আদর্শিক অবস্থানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে তাঁর সর্বাত্মক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত নেতৃবৃন্দ মাওলানা শেখ নূরে আলম হামিদীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভাটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ