মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কুমিল্লার দেবিদ্বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাতেই ঘটনাস্থলে এমপি হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পীরজা বাড়িতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে এ আগুনের ঘটনা ঘটে।

আগুনে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা প্রাণে বাঁচলেও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন।

খবর পেয়ে হাসনাত আব্দুল্লাহ গভীর রাতেই ঘটনাস্থলে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, “আমরা আমাদের জায়গা থেকে যা করা সম্ভব তা করবো। আল্লাহ যেন এই কষ্ট কাটিয়ে উঠতে সাহায্য করেন।” পরে তিনি পরিবারের সঙ্গে দোয়া করেন এবং দ্রুত সহযোগিতার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্তসাপেক্ষ।

উল্লেখ্য, নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকেই হাসনাত আব্দুল্লাহ নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তার তাৎক্ষণিক উপস্থিতি ও সহমর্মিতা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ