মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো বুঝিয়ে দিন: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ঈদ ঘনিয়ে এলেই দেশের অর্থনীতির প্রাণভোমরা পোশাকখাতের হাড়ভাঙা পরিশ্রম করা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে অস্থিরতা তৈরি হয়। দিন-রাত একাকার করে কাজ করা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে নানা টালবাহানা তৈরি হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোরালো দাবি জানাচ্ছে যে, শ্রমিকদের পাওনা নিয়ে কোনো ছলচাতুরি না করে সময়মতো তাদের বেতন ও বোনাস বুঝিয়ে দিতে হবে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে গাজী আতাউর রহমান এসব বলেন। 

গাজী আতাউর রহমান বলেন, পোশাকখাতে মালিকরা প্রত্যেকেই ধনকুবের বলে পরিচিত। শ্রমিকদের পরিশ্রমেই তারা সম্পদশালী হন। কিন্তু সেই শ্রমিকদের ঈদের বোনাস ও বেতন পরিশোধে তাদের মনোভাব সমর্থনযোগ্য না। ঈদ এলেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া নিয়ে তাদের সঙ্গে রাষ্ট্রকে বসতে হয়। তারা নানা দাবি উত্থাপন করেন এবং অনেক ক্ষেত্রে সরকার বাধ্য হয়ে তাদের দাবি মেনেও নেন।  

বিবৃতিতে বলা হয়, এবারও নগদ প্রণোদনা চাইছে বিজিএমইএ। দেশের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত ও লাভজনক একটি খাতও শ্রমিকদের ঈদ আনন্দকে পুজি করে স্বার্থ আদায় করার এই প্রবণতা শুভলক্ষণ না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ২০ রোজার মধ্যে সব শ্রমিকের বকেয়া বেতন ও বোনাস সম্পূর্ণ আদায় করে দেওয়ার আহ্বান জানাচ্ছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ