মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘ইরানে মার্কিন-ইসরাইলি হামলা আধুনিক বিশ্বব্যবস্থার ব্যর্থতার আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ ইরানের ওপরে মার্কিন-ইসরাইলি যৌথ হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেছেন, মিথ্যা অজুহাত ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত এই হামলা আধুনিক বিশ্বব্যবস্থার ব্যর্থতার আরেকটি কলংকজনক দৃষ্টান্ত তৈরি করলো। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ইরানের ওপরে হামলা বন্ধের আহবান জানাই।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ মধ্যপ্রাচ্যের দেশসমূহসহ বিশ্বের সকল শান্তিপ্রিয় দেশ ও জাতির প্রতি এই হামলার প্রতিবাদ জানানোর আহবান জানান। তিনি জাতিসংঘকে অবিলম্বে যুদ্ধবিরতির উদ্যোগ গ্রহণকরার আহবান জানান।

তিনি বিবৃতিতে ইরানের  অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী নিহত হওয়ায় মার্কিন-ইজরাইলের প্রতি নিন্দা প্রস্তাব আনার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

অধ্যক্ষ ইউনুস আহমাদ বাংলাদেশ সরকারের প্রতি এই অযৌক্তিক হামলার নিন্দা করার এবং যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় কুটনৈতিক পদক্ষেপ গ্রহন করার আহ্বান জানান।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ