মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সিলেটে যুব জমিয়তের আলোচনা ও ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকাল ৪টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ মেজবান রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ-এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রেজাউল করিম রাজু। যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মনসুর ও সহ-সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা সদরুল আমিন ও মাওলানা আহমদ সগির , যুব জমিয়ত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবির আহমদ, সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সমাজসেবা সম্পাদক মাওলানা শরিফ আহমদ শাহান, মহানগর জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবুল খায়ের, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ-এর সাবেক সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল আলম, যুব জমিয়ত সিলেট জেলা উত্তর-এর সাধারণ সম্পাদক মাওলানা মাসুম আল মাহদী, সিলেট মহানগর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা খলীলুল্লাহ মাহবুব, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা দক্ষিণ-এর সাবেক সহ-সভাপতি কে এম তাহমীদ হাসান, সিলেট মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি, সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক সুহাইল আহমদ এবং শাহপরান থানা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মীর আইনুল হক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সংগঠনের আদর্শিক চেতনা শক্তিশালী করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং যুবসমাজকে নৈতিক ও ইসলাহী আন্দোলনে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ