মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা বিভাগের সভানেত্রী মিসেস নুরুস সাবিহা মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে বলেছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এই সমাজে অন্তস্রোত হিসেবে বিরাজমান আছে, তবে সাম্প্রতিক এই সহিংসতা নৃশংসতার মাত্রা ছাড়িয়ে গেছে। এটা উদ্বেগজনক। এই প্রবনতা রোধ করতে অপরাধীদের দ্রুততার সাথে কঠোর ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে। 

ইসলামী আন্দোলনের নেত্রী চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকায় শ্বাসনালি কাটা সাত বছরের শিশু জান্নাতুল নিশা ইরার মৃত্যুতে শোক জানিয়ে বলেন, বর্বরতা ও নির্মমতার এক ভয়াবহ দৃশ্য দেখতে হলো জাতিকে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত পাপিষ্ঠদের শাস্তি দৃশ্যমান করা সরকারের প্রধান কাজ হওয়া উচিত।

মিসেস নুরুস সাবিহা বলেন, আমাদের আইনি দুর্বলতা অপরাধীদের সাহস যোগায়। কারণ বিচার প্রক্রিয়া ধীর ও দুর্বল। ঘটনার পরে আলোড়ন ওঠে ঠিকই কিন্তু বিচার বিভাগের সময় ক্ষেপণের ফলে অপরাধীর শাস্তি আর হয় না। আইনের নানা ফাঁক ফোঁকর দিয়ে অপরাধীরা মুক্তি পেয়ে যায়। আইন ও বিচার ব্যবস্থার এই চরিত্র বদল না করলে এমন নৃশংস ঘটনা জাতিকে বারংবার দেখতে হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ