মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ইরানে মার্কিন-ইজরাইলি হামলায় গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ নাগরিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলে আশংকা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের জীবিকা ও জীবন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আমরা সরকারের প্রতি আহবান করবো, উদ্ভুত পরিস্থিতিতে প্রবাসীদের জীবন ও জীবিকা রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিন।

মঙ্গলবার (৩ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন।

যুদ্ধের অভিঘাত নিয়ে আশংকা প্রকাশ করে অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, বাংলাদেশের অর্থনীতির সঞ্জীবনী রেমিটেন্সের প্রবাহ এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে, জ্বালানী সরবরাহসহ বহুমাত্রিক অর্থনৈতিক অভিঘাত আসবে। এসব মোকাবিলায় বাস্তবভিত্তিক পদক্ষেপ আশা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, আহমদ আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ