মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

চট্টগ্রাম মহানগর খেলাফত মজলিসের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে নগরীর আগ্রাবাদের রাজপ্রশাদ কনভেনশন হলে শুক্রবার (৬ মার্চ) ‘তাকওয়া ও ইনসাফভিত্তিক সমাজবিনির্মাণে পবিত্র মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি অধ্যাপক এএসএম খুরশীদ আলম সভাপতিত্ব করেন।

শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল কামাল মোস্তফার সঞ্চালিত ইফতার মাহফিলে ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর জনাব মো. নজরুল ইসলাম ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মুহাম্মদ উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আলী ওসমান ও চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, এলডিপি কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব জাফর আহমদ চৌধুরী ও চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আজগর চৌধুরী।

নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মুফতী শিহাবুদ্দীন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রাক্তন ছাত্রনেতা ডা. মোহাম্মদ আবু হোসেন, চট্টগ্রাম জোন শাখার সহ-পরিচালক অধ্যাপক ড. এম মোরশেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান হানিফ ও সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আবদুল্লাহ, চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক ডা. এম এ সিদ্দীক, সহ-সভাপতি যথাক্রমে মাওলানা মো. তাহের, শফিকুল ইসলাম, মাওলানা আবদুর রহমান সালেহ, সহসাধারণ সম্পাদক হাকীম শিহাবুদ্দীন কামালী ও অধ্যাপক আবু আবতাহী, যুব মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু বকর সিদ্দীক আহাদ, অফিস ও প্রচার সম্পাদক এম ওবায়েদ নূর, ডবলমুরিং থানা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, পাঁচলাইশ থানা সভাপতি মো. কামাল উদ্দীন, বন্দর থানা সভাপতি কারি সগীর আহমদ সাইফী, কোতোয়ালি থানা সভাপতি সেলিম মোশাররফ হোসেন খান, ইসলামি ছাত্র মজলিস চবি সভাপতি সাকিব মাহমুদ রুমী, চট্টগ্রাম মহানগরী সভাপতি মো. শরিফুল ইসলাম প্রমূখ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ