মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘উলামায়ে কেরামকে রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করলে সর্বত্র সততা নিশ্চিত হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সহ সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফি বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রের প্রধান সমস্যা হলো সততা ও তাকওয়ার অভাব। সততার অভাবের কারণেই দুর্নীতির সয়লাব হচ্ছে, আর তাকওয়ার অভাবে অনিয়ম, অনাচার, জালিয়াতি, জুলুমে দেশ ক্ষত-বিক্ষত হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য দেশে সৎ ও তাকওয়াবান নেতৃত্ব দরকার। উলামায়ে কেরাম একাডেমিক চর্চা, দীর্ঘ অনুশীলন ও প্রচেষ্টা মাধ্যমে তাকওয়া ও সততা অর্জন করেন। ইতিহাস সাক্ষ্য, বর্গ হিসেবে উলামায়ে কেরাম সততা ও তাকওয়ার মাপকাঠিতে বারংবার উত্তীর্ণ হয়েছে। তাই রাষ্ট্র পরিচালনায় উলামায়ে কেরামকে সম্পৃক্ত করা উচিৎ। রাষ্ট্র পরিচালনার সর্বত্র উলামায়ে কেরাম সম্পৃক্ত হলে দেশ আরো বহুগুন এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

সোমবার (৯ মার্চ) বিকালে রাজধানীর পল্টনে এ রেস্টুরেন্টে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, ঢাকা দক্ষিণ শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইউনুস ঢালির সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সহ সাধারণ সম্পাদক মাওলানা হেমায়েতুল্লাহ কাসেমীসহ নেতৃবৃন্দ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ