সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সিলেট জেলা ও মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানান।

শনিবার (২৫ জুলাই) সিলেট জেলা খেলাফত মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় মাওলানা মামুনুল হক সিলেটে দলীয় সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা এবং চলমান কর্মসূচির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, সংগঠনের শক্তি বৃদ্ধি করতে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের বিকল্প নেই। এ লক্ষ্যে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান এবং তৃণমূলভিত্তিক সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ