সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশ হাউস’-এ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারাও অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব ও লন্ডন জমিয়তের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ এবং সহ-সভাপতি মাওলানা আব্দুল মুনতাকিম আহমদ।

অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁদের আত্মত্যাগ, সাহসিকতা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে অবদানের কথা তুলে ধরেন।

এ সময় শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁদের আদর্শ ধারণ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের স্মৃতি চিরজাগরুক রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ